‘বরবাদ’ না ‘অন্তরাত্মা’? শাকিবের কোন সিনেমা পাচ্ছে ঈদে মুক্তি?
‘বরবাদ’ না ‘অন্তরাত্মা’? শাকিবের কোন সিনেমা পাচ্ছে ঈদে মুক্তি?
BD HIGHLIGHTS
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ নিয়ে ঈদে মুক্তির তোড়জোড় চলছিল। তবে ঈদ আসন্ন হলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি সিনেমাটি। এর মধ্যেই শাকিবের চার বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’ সেন্সর ছাড়পত্রের জন্য বোর্ডে জমা পড়েছে। ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে, আর শেষ হয় একই বছর এই চলচ্চিত্রে শাকিবের সাথে জুটি বেঁধেছেন কলকাতার দর্শনা বণিক। এরপর ২০২২ সালের শুরুর দিকে এটি মুক্তির জন্য প্রস্তুত করা হলেও নানা কারণে আটকে যায়। বেশ কয়েকবার ঈদে মুক্তির গুঞ্জন উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। সম্প্রতি সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি বলেন, “অন্তরাত্মা কিছু কারণে আটকে ছিল। অবশেষে সব কিছু পেরিয়ে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছি। আজই ছবিটি বোর্ডে প্রদর্শিত হবে।” তবে ছবিটি ঈদে মুক্তি পাবে কি না, সে বিষয়ে কিছু জানাননি পরিচালক। শুধু বলেছেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা এখনো সেন্সর বোর্ডে জমা পড়েনি। জানা গেছে, সিনেমাটির একটি গানের শুট শেষ করে ২২ মার্চ দুবাই থেকে দেশে ফিরেছেন শাকিব। ঢালিউডে গুঞ্জন উঠেছে, ‘বরবাদ’ একাধিক জটিলতায় আটকে আছে। সেন্সর ছাড়পত্র পেতে সিনেমাটিকে বেশ কিছু নিয়মের বাধা পার করতে হবে। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ‘বরবাদ’ মুক্তি অনিশ্চিত হয়ে পড়ায় তড়িঘড়ি করে সেন্সর বোর্ডে জমা পড়েছে শাকিবের ‘অন্তরাত্মা’। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে ‘অন্তরাত্মা’র শুটিং হয়েছে। সিনেমাটি তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত। পরিচালক আরও জানান, “লকডাউনের ঠিক আগে শুটিং শেষ করেছিলাম। ভারতে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছিল। সব কাজ শেষ করে ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন করে লকডাউন শুরু হওয়ায় সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি, ফলে ছবিটি জটিলতার মধ্যে পড়ে।” এখন প্রশ্ন, ঈদে শাকিব খানের কোন সিনেমা মুক্তি পাবে? ‘বরবাদ’ নাকি ‘অন্তরাত্মা’?
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।