ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে এবার যুক্ত হয়েছে বাংলায় ডাবিংকৃত কোরিয়ান ধারাবাহিক ‘মিস্টার কুইন।’ শুধু তাই নয়, বায়োস্কোপের নতুন এই আকর্ষণে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি শাওন ও টয়া! দেশের কে-ড্রামাপ্রেমীদের জন্য ইতোমধ্যে বাংলায় ডাবিং করা ‘দ্য টেল অব দ্য নাইন-টেইলড’ ও ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’র মত কে-ড্রামাগুলো বায়োস্কোপের দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। এবার ‘মিস্টার কুইন’ সিরিজটিতে দর্শকরা খুঁজে পাবেন চলতি সময়ের একজন আধুনিক শেফের গল্প, যে হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে নিজেকে বহু শতাব্দী আগের একজন রানীর বেশে আবিষ্কার করে। বাংলা সংলাপসহ এই রোমান্স ও কমেডি ভরা সিরিজটি আগ্রহী দর্শকরা এখনই বায়োস্কোপের পর্দায় উপভোগ করতে পারবেন। তারকা দম্পতি টয়া ও শাওনের কণ্ঠে ‘মিস্টার কুইন’ -এর মূল চরিত্রগুলো আরো বেশি প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সিরিজের ৫টি করে নতুন পর্ব যুক্ত হবে বায়োস্কোপে। দেশজুড়ে কোরিয়ান ড্রামার ভক্তরা যেকোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর ব্যবহার করে জনপ্রিয় ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
saPQGrgvHwz
aOLFcDpKPmsrfqT