বাউবিতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শনী
বাউবিতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শনী
BD HIGHLIGHTS
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার থেকে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে, যা ১২ ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে। শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাউবির সহায়তায় শিক্ষক সমিতির আয়োজনে বাউবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রদর্শনী শুরু হয়। বিজয়ের মাসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অধীর আগ্রহে এই চলচ্চিত্র দেখেন। এসময় বাউবির উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়াসহ ইতিহাসের গুরত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি দেখে বর্তমান ও পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং অনুপ্রাণিত করার জন্য বাউবির শিক্ষক সমিতি এই চলচ্চিত্র বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
jZmcGoUFhD
oQNsePRvKkhqcVz