ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের কামরুল হাসান দর্পণ। এ নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছেন রাইজিং বিডি'র রাহাত সাইফুল ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা মতিহার। এবারের নির্বাচনে মূলত একটি প্যানেলই অংশ নিয়েছে। ফলে ১৯ জন প্রার্থী নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার নির্বাচন হয় সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে। এবার সভাপতি পদে নির্বাচন করছেন তিন জন─কামরুল হাসান দর্পণ, কাজী ফারুক বাবুল ও অঞ্জন রহমান। আর সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুজন─আবু সুফিয়ান রতন ও আহমেদ তেপান্তর। এদের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ আর সহ-সাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান রতন জয় লাভ করেছেন। অন্যদিকে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দফতর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ শুভ, পান্থ আফজাল, মহিব আল হাসান, শফিউল্লাহ সুমন, শাকিল হোসেন, সাজু আহমেদ, সেলিম কামাল, হাফিজ রহমান ও রুহুল সাখাওয়াত। এবার বাচসাস’র নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলিমুজ্জামান। কমিশনে আরও ছিলেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।