BD Highlights
বিনোদন

বাপ্পার নতুন গান ‘গলে যাওয়া সময়’

বাপ্পার নতুন গান ‘গলে যাওয়া সময়’
বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’। গানটির কথা, সুর ও সংগীতের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন বাপ্পা। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। শনিবার রাতে প্রকাশ পেয়েছে গানটির গানচিত্র। সময় ও জীবনের নানা অনুভূতি উঠে এসেছে বাপ্পার লেখা গানে। ‘হাতে ধরা বালির মতো, সময়ের গলে যাওয়া, ঘড়ির কাঁটার মতো, অবিরাম সরে যাওয়া’ এমন কথায় সময়ের চলে যাওয়া ও অতীতে ফিরে না আসার অনুভূতি তুলে ধরেছেন বাপ্পা। সম্প্রতি নিজের কথায় গান করছেন বাপ্পা। তিনি জানান, ক্যারিয়ারের পুরোটা সময়ে অনেক গীতিকবির সঙ্গে কাজ করেছেন। তবে নিজের ভাবনাগুলোও প্রকাশ করার তাগিদ থেকেই এখন নিজেই গান লিখছেন। মাসুদ হাসান উজ্জ্বল সাধারণত মিউজিক ভিডিও নির্মাণ করেন না। তবে বাপ্পার গানটি শুনে মুগ্ধ হয়ে এবার এর ভিডিও নির্মাণ করেছেন তিনি। এর আগে মাস খানেক আগে নিজের কথা ও সুরে ‘বুড়ো নাবিকের গল্প’ গানটি প্রকাশ করেছিলেন বাপ্পা মজুমদার। নতুন গান প্রকাশের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন