বাবা দিবসে শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর আবেগঘন পোস্ট
বিশ্ব বাবা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্ত শেয়ার করছেন অনেকেই। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও দুই সন্তানের গর্বিত বাবা। এই বিশেষ দিনে তার দুই সন্তানের মা অপু বিশ্বাস ও শবনম বুবলীও নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন শাকিবের সঙ্গে সন্তানের কিছু আবেগঘন মুহূর্ত। রবিবার সকালে অপু বিশ্বাস তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তাদের ছেলে আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। পাশে বসে শাকিব খান মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন, আর ক্যামেরার পেছন থেকে অপু ছেলের প্রতিভার প্রশংসা করছেন। শাকিব খুশি হয়ে ছেলেকে বলেন, ‘ভেরি গুড।’ ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, ‘বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।’ অপুর ওই পোস্টের কিছুক্ষণ পরই চিত্রনায়িকা শবনম বুবলী শেয়ার করেন শাকিব খান ও তাদের ছেলে শেহজাদ খান বীরের একটি ভিডিও। সেখানে দেখা যায়, বীর বাবার পাশে বসে কার্টুন দেখছে, আর শাকিব খান কিছুটা ঘুমঘুম চোখে থেকেও ছেলের সঙ্গে মজায় মেতে উঠেছেন। ভিডিওতে শাকিবকে বলতে শোনা যায়, ‘তোমার বাবা কে?’ এবং মজার ছলে, ‘আমরা কোনো গ্রুপের মালিক।’ ছেলেও বাবার কথার মিষ্টি জবাব দিচ্ছে। পাশ থেকে বুবলী বলেন, ‘বাবাকে পাপ্পা দাও তো।’ এরপর বীর বাবাকে চুমু দেয়, আর শাকিবও আদরে ছেলেকে চুমু ফেরত দেন। পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন বুবলী নিজেই। এই ভিডিও’র ক্যাপশনে বুবলী লেখেন, ‘যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা।’ সন্তানদের সঙ্গে শাকিব খানের এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ একে পারিবারিক ভালোবাসার চমৎকার উদাহরণ বলে প্রশংসা করছেন, কেউবা দেখছেন ব্যক্তিগত সম্পর্কের প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে। তবে যা-ই হোক, দুটি ভিডিওতেই স্পষ্ট—বাবা হিসেবে শাকিব খানের ভূমিকা তার সন্তানদের জীবনে গভীর ও গুরুত্বপূর্ণ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।