মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো দেশ; ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে ন্যাক্কারজনক এ ঘটনা। জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়, বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সঙ্গে নিন্দার ঝড় বইছে ইন্টারনেটেও। এ ঘটনায় নিঃসন্দেহে জড়িতদের শাস্তি চাচ্ছেন তারকারা। তাদের একজন ঢাকাই মেগাস্টার শাকিব খান। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য। হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লেখেন, 'উই ওয়ান্ট জাস্টিস'। মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও খুশি কম হয়নি। তবে দেশে এ ধরণের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্নও তোলেন অনেকে। শাকিবের মন্তব্যঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন; সঙ্গে প্রতিবাদও জানান কঠোর ভাষায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।