চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার গল্প নিয়ে ‘নয়া মানুষ’ নামের যে সিনেমাটি তৈরি হয়েছে, তা প্রেক্ষাগৃহে আসছে ডিসেম্বরে। সিনেমার পোস্টার প্রকাশ করে পরিচালক সোহেল রানা বয়াতি জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাবে আগামী ৬ ডিসেম্বর। বয়াতি বলেন, নানান ঝামেলা পার করে অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। বিজয়ের মাসে দর্শকেরা উপভোগ করতে পারবেন। নয়া মানুষ নিয়ে আমি বেশ আশাবাদী। ২০২২ সালের অক্টোবরে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল। তখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়, তাই বাধ্য হয়ে কাজ গুটিয়ে নিতে হয়েছিল। এরপর গত বছরের এপ্রিল মাস থেকে ফের শুটিংয়ের কাজ মাঠে গড়ায়, শেষ হয় চলতি বছরের এপ্রিলে। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। সিনেমাটি সবাইকে প্রেক্ষাগৃহে এসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই চিত্রনাট্যকার। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। মৌসুমী বলেন, চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে। দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে এই সিনেমায় আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশীসহ আরো কয়েকজন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।