মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উন্মুক্ত কনসার্ট চলছে। সোমবার (১৬ ডিসেস্বর) দুপুর দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এ কনসার্ট শুরু হয়েছে। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্ট শুরুর আগেই বিভিন্নস্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন। ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে লাখো জনতার ঢল কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মানুষের ঢল নামে। এ কনসার্টে অংশ নিতে রাজধানীবাসীর অনেকেই পরিবার-বন্ধুবান্ধব নিয়ে দলে দলে হাজির হয়েছেন। ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ কনসার্টের আয়োজন করেছে। গত ১০ ডিসেম্বর এটির যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। জানা গেছে, সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টে গান পরিবেশনা করছেন- শিল্পী নাসির প্রীতম হাসান, কনকচাঁপা, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, মনির খান, কণাসহ আরও অনেকে। অন্যদিকে নগরবাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক ও সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের এ কনসার্টে অংশ নিয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।