শেষ হয়েছে নতুন কমেডি নাটক ‘বিয়ে যখন এক্সপেরিমেন্ট’–এর নির্মাণ কাজ। প্রযোজনা সংস্থা ‘আমার নাটক’–এর ব্যানারে নির্মিত এই নাটক খুব শীঘ্রই ইউটিউব–এ মুক্তি পাবে। নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুমেল আহমদ, এবং পরিচালনা করছেন তারেক শিকদার। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন পাবেল আহমদ। ‘আমার নাটক’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সর্বদা মানসম্মত কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। নাটকের প্রধান আকর্ষণ হলো গল্পের স্বতন্ত্র বিষয়বস্তু, যা রুমেল আহমদ–এর সৃজনশীল লেখনী দ্বারা নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। গল্পে দেখা যাবে বিয়ে কে একটি ‘বৈজ্ঞানিক পরীক্ষা’ হিসেবে দেখছেন এক বাবা। বাবার অদ্ভুত পরীক্ষা ও আচরণের কারণে পাত্রী দেখা অনুষ্ঠানটি হাস্যরসপূর্ণ পরিস্থিতিতে পরিণত হয়। তবে হাস্যরসের আড়ালে নাটকটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—মানুষের মন জয় করতে বিশ্লেষণ নয়, সরলতা ও সততা প্রয়োজন। নাটকে অভিনয় করেছেন ফারুক আহমদ, মিলি বাশার, আরাব মেঘ, ডিম্পল আহমদ, রুনা বেগম, দুলা খান, এবং গল্পের কেন্দ্রে রয়েছেন রিজভী, এক বুদ্ধিমান যুবক, যার বাবা ‘সায়েন্টিফিক কম্প্যাটি বিলিটি এক্সপেরিমেন্ট’–এ অনুষ্ঠান পরিচালনা করেন। নাটকটি সরলতা, সততা ও সম্পর্কের গভীরতা তুলে ধরে, যা দর্শক মনে চমক তৈরি করবে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, নাটকটি পোষ্ট-প্রোডাকশনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার এই উদ্যোগ দর্শকদের কাছে নাটকটি সহজে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষিত হয়নি, তবে সংস্থা নিশ্চিত করেছে এটি খুব শীঘ্রই দেখানো হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।