বিশ্বকাপ সম্প্রচারে রেকর্ড টি-স্পোর্টসের

শেষ হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। সর্বাধিক ৪৮ দেশ নিয়ে এবার অনুষ্ঠিত হয়েছে রেকর্ড ১০৪টি ম্যাচ। অনেক জল্পনাকল্পনা কাটিয়ে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস। দেশের আরো দুটি টিভি চ্যানেলও বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করেছে। কিন্তু টিভি রেটিং পয়েন্টে (টিভিআর) অনেক এগিয়ে টি-স্পোর্টস। তাদের টিভিআর ৫৪ শতাংশ, সময় টিভির ১২ শতাংশ এবং চ্যানেল আইয়ের ৮ শতাংশ। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে ভিউয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে টি-স্পোর্টস। সব মিলিয়ে ১.২৮ বিলিয়ন দর্শকের কাছে পৌঁছেছে চ্যানেলটি। এর মধ্যে সর্বাধিক ভিউ হয়েছে ফেসবুকে-১.১ বিলিয়ন। এ ছাড়া টিকটকে ১০.১ মিলিয়ন এবং ইউটিউবে ১৬৮ মিলিয়ন ভিউ পেয়েছে টি-স্পোর্টস।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news