মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত জেসিয়া ইসলাম। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে টিকেছিলেন তিনি। প্রতিযোগিতার অংশ হিসেবেই বিভিন্ন লুকে মঞ্চ মাতিয়েছেন জেসিয়া। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন আবার কখনো পোশাকের মাধ্যমে প্রতিবাদের বার্তা দিয়েছেন। দেশে গত জুলাই ও আগস্টের ছাত্রদের আন্দোলনে ব্যবহৃত একগুচ্ছ শব্দে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে দেখা গেছে এই মডেলকে। মূলত আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো নিজের গাউনে তুলে ধরেছিলেন জেসিয়া। সোনালী রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছে জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল বিভিন্ন হ্যাশট্যাগ। ইনস্টাগ্রামে ওই পোশাকে নিজের ছবি শেয়ার করে জেসিয়া লিখেছেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।’ এবারের মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে। সেখানেই শেষ হয়েছিল এই মডেলের যাত্রা। তবে বিশ্বমঞ্চে আরও একবার বাংলাদেশের নাম তুলে ধরেছিলেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।