শাকিব খান আর বুবলীর যে কোনো লড়াইয়ের কথা শুনলেই নড়েচড়ে বসেন দর্শক। কারণ তারা প্রেম, বিয়ে আর সন্তানের জন্মদান, সবই করেছেন গোপনে। আবার পর্দায় জুটি হিসেবেও সফলতা দেখিয়েছেন বেশ ভালো। তাই তাদের যে কোনো খবরে দর্শক হন উচ্ছ্বসিত। দুজনের রসায়নটা যখন দর্শক বেশ জমিয়ে উপভোগ করেন তখন এবারের ঈদে যে দুজন পর্দায় মুখোমুখি হয়েছেন সেটিইবা বাদ যাবে কেন।
ঈদে মুক্তি পেয়েছে শাকিবের ‘বরবাদ’ আর বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা দুটি। বরবাদ দিয়ে ইতোমধ্যে শাকিব বেশ প্রশংসা কুড়িয়ে ফেলেছেন। অন্যদিকে জংলি সিনেমায় বুবলী থাকলেও ক্রেডিট কুড়াচ্ছেন সিনেমাটির নায়ক সিয়াম ও শিশুশিল্পী নৈঋতা। তারপরও বুবলীকেও প্রশংসায় ভাসাচ্ছেন দর্শক। বুবলী এই প্রশংসাই চাচ্ছিলেন। কারণ শাকিবের মুখোমুখি হয়ে যদি সফলতার পাল্লা তিনি ভারী করতে না পারেন, তাহলে এই জেতার লড়াইয়ে তিনি হেরে যাবেন। কিন্তু ধীরে ধীরে যখন বুবলীর প্রতি দর্শক প্রশংসার পাল্লা ভারী হচ্ছে তখন বুবলী লড়াইয়ে জেতার আনন্দে এখন ফুরফুরে মেজাজেই আছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।