তরুণ মডেল ও নারী উদ্যোক্তা সিফাত নুসরাত। তিনি বর্তমানে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত ও সৃজনশীল মুখগুলোর একটি। দীর্ঘদিন ধরে মিডিয়ায় বহুমুখী কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এদিকে চমকপ্রদ একটি কাজে যুক্ত হয়েছেন সিফাত নুসরাত। তিনি এবার অভিনয় জগতে নাম লিখিয়েছেন। তাও আবার নিজের লেখা গল্প নিয়ে। নুসরাত যে গল্পে অভিনয় করছেন সেটি একটি সুপার ন্যাচারাল ঘরানার প্লট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই গল্পের একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে আরও কাজ করছেন ডিরেক্টর কিশোর নিল, জিলান, এবং এক্সিকিউটিভ প্রডিউসার সাহেল রনি। বাংলাদেশের বিনোদন অঙ্গনে এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়— যেখানে একজন নারী শিল্পী নিজের লেখা গল্পে নিজেই অভিনয় করছেন। তাই অনেকেই বলছেন, এটি দেশের শিল্পী-পরিমণ্ডলে নতুন দিশা দেখাবে। নুসরাতের আগের কাজগুলো সবসময়ই প্রশংসিত হয়েছে। এবার তিনি যে নতুন এক ঘরান সুপার ন্যাচারাল গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন, তা আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।