BD Highlights
বিনোদন

‘ভাইরাল হওয়ার জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে’

‘ভাইরাল হওয়ার জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে’

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে একটি মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। এ মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও আসামি করা হয়েছে। এটি আইনিভাবেই মোকাবেলা করবেন জানিয়ে সিমিকে উল্টো মানহানি মামলার হুমকি দিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। মামলার অভিযোগে বলা হয়, গেল বছর আগস্টে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও ফিরিয়ে দেননি অপু বিশ্বাস। তাই বাধ্য হয়ে লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন সিমি। বিষয়টি জানতে পেরে সমাধান করার আশ্বাস মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন হিরো আলম। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য টাকা চাওয়া হয় বাদীর কাছে। বলা হয়, চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেন বাদী সিমি ইসলাম। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা। কিন্তু বাদী দেখতে পান, ইউটিউব চ্যানেলে থাকা তার ভিডিওগুলো নেই। বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি। কিন্তু তারা ভিডিওগুলো ফিরিয়ে দেওয়ার নাম করে কালক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও কথা বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন সিমি। মামলা নিয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘এটা শতভাগ মিথ্যা মামলা। তার কাছ থেকে যে আমি টাকা নিয়েছি সেটার কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? যদি থাকে সেটা যেন জানাতে বলেন। আর না থাকলে এবং আদালতে মিথ্যা প্রমাণিত হলে আমি উল্টো মানহানির মামলা করব।’ মামলা করার কারণ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘এটা উদ্দেশ্যপ্রণোদিত। উনার ভাইরাল হওয়ার স্বপ্ন বহুদিনের। আমার নাম জড়ানোয় সেটা সহজ হলো। মূলত ভাইরাল হওয়ার জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে।’ এদিকে মামলার বিষয়টি আইনিভাবেই মোকাবেলা করবেন জানিয়ে এই ইউটিউবার বলেন, ‘ভাবছিলাম একটা সমাধান করব, কিন্তু এখন মনে হচ্ছে আদালতের মাধ্যমেই সমাধান করব। শতভাগ মিথ্যা মামলার বিষয়টি আদালতেও টিকবে না।’ তবে আলম জানান, মামলার বাদী প্রযোজক সিমি ইসলাম কলির সঙ্গে তার কোনো কিছু নিয়ে বিরোধ নেই। বরং তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল এত দিন ধরে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন