প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন এ বি এম সুমন ও পরীমণি। তাঁদের নিয়ে নিরেট রোমান্টিক গল্প বানাচ্ছেন মিজানুর রহমান আরিয়ান। আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ হিসেবে সুমন-পরীমণির এ কনটেন্টটির নাম ‘বুকিং’। যা বঙ্গ অ্যাপে মুক্তি পাবে। নির্মাতা জানান, এটি হবে ফিল গুড লাভ স্টোরি। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে বঙ্গ। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘বুকিং’। বঙ্গের চিফ কনন্টেন অফিসার মুশফিকুর রহমান বলেন, বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন নিয়ে আসে। তারই একটি প্রয়াস হচ্ছে লাভ স্টোরিস। আসন্ন ভালোবাসা দিবসে দর্শকদের উপহার দিতে ‘লাভ স্টোরিস’ সিরিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি গল্পের মধ্যে অন্যতম হচ্ছে ‘বুকিং’। আমরা বিশ্বাস করি, আমাদের এ কাজটি দর্শকরা পছন্দ করবেন।’ সম্প্রতি নানা হারিয়েছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণি। মা-বাবা হারানো পরীকে সর্ব অবস্থায় আগলে রাখতেন নানা শামসুল হক গাজী। সুখে-দুঃখে সবসময় পাশে থাকা একমাত্র অবলম্বন সেই নানাভাইকে হারিয়ে অনেকটাই মুষড়ে পড়েন পরীমণি। তাই বলে জীবনতো আর থেমে থাকবে না। কাজে ফিরেই একটার পর একটা সুখবর দিচ্ছেন। নিজেকে নতুন করে তৈরিও করেছেন। এরই মধ্যে কসমেটিকস রিটেইল চেইন ‘রিমার্ক’-এর শুভেচ্ছাদূত হয়েছেন এ নায়িকা। এ ব্র্যান্ডের হয়ে আগামী ২ বছর বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন পরীমণি। এ ছাড়াও রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ করছেন। ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে পরীমণিকে। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনম বিশ্বাস। তানিম রহমান অংশুর ‘খেলা হবে’ নামের একটি বিগ বাজেটের সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
ZbTmVIDMS
SqTWflbUCmkjHdz