স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। কাজের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন এ নায়িকা। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই। প্রায় সময়ই ছেলের সঙ্গে নানান খুনসুটিতে মেতে ওঠেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গেও সেসব শেয়ার করতে ভোলেন না এ নায়িকা। কাজের ফাঁকে সময় পেলেই ছেলেকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে চলে যান পরীমণি। এবার রাজ্যকে নিয়ে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে ঘুরতে গেছেন এ নায়িকা। সেখানে ছেলেকে নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে একটা পোস্ট দিয়েছেন পরী। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন- ‘শুভ সকাল বিউটিফুল ভাওয়াল রিসোর্ট।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। ছবিগুলো শেয়ার করা মাত্রই প্রতিক্রিয়ার ঝড় বইতে শুরু করে নেটিজেনদের। মন্তব্যের ঝড়ও উঠেছে পরীমণির কমেন্টস বক্সে। একজন লিখেছেন- ‘শুভ সকাল, পদ্ম পরী।’ আরেকজন লেখেন- ‘মা-ছেলে ভালো থাকুক হাজার বছর।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।