BD Highlights
বিনোদন

মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন মেহজাবীন-তাসনিয়া ফারিণ

মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন মেহজাবীন-তাসনিয়া ফারিণ

সারা বিশ্বেই ছড়িয়ে আছে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত। বাংলাদেশেও আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা একেবারে কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গলা ফাটাতে দেখা যায় শোবিজ তারকাদেরও। এবার মেসি ও আর্জেন্টিনার খেলা দেখতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। মেটলাইফ স্টেডিয়ামে বসে তারা উপভোগ করেছেন চিলির বিপক্ষে মেসিদের জয়। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় আর্জেন্টিনা ও চিলির খেলা। খেলা শুরুর নির্দিষ্ট সময়ের বেশ আগেই মেহজাবীন ও ফারিণ পৌঁছে যান স্টেডিয়ামে। অনেক ছবিও তুলেছেন আলাদা ও একসঙ্গে। খেলা শুরুর আগে তাসনিয়া ফারিণ গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলে সেটির ক্যাপশন লেখেন, ‘নেভার আরলি ফর মেসি’। আর মেহজাবীন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আজকে কে জিততে পারে?’ তবে প্রথমবার গ্যালারিতে বসে মেসিদের খেলা দেখে নিরাশ হতে হয়নি মেহজাবীন ও ফারিণকে। চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা।

মন্তব্য (১)

  1. RDIJbSwQgv

    CgHvfUNAzVsItFx

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন