মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০) আহত হয়েছেন। একই সঙ্গে তার হাইয়েজ গাড়ির চালকসহ আরও ৯ জন আহত হয়। আজ শনিবার (১৬ নভেম্বর) সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রুবেলসহ তার সফর সঙ্গী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের মো.মিন্টুর ছেলে মো.কবির (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজারা আমিরাবাদের মমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৪২) মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি হাইয়েজ যোগে বরগুনার আমতলী যাচ্ছিলেন ঢাকাই সিনেমার নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়। এসময় রুবেলসহ সবার জীবন রক্ষার্থে গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সাথে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের বেশ কিছু অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এতে গাড়িতে থাকা রুবেল ও তার সফর সঙ্গী ৮ শিক্ষার্থীসহ চালক আহত হন। পরে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যায়। নায়ক রুবেলের শিক্ষার্থী আহত সাইফুল ইসলাম জানান, সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে দ্রুত গতিতে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাঁচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ১০ জনই আহত হন। মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।