থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। প্রতিযোগিতায় বাংলাদেশকে গর্বিত করার পথে এগিয়ে চলেছেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বুধবার (১৯ নভেম্বর) মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পিপলস চয়েসে আজকেই শেষ হচ্ছে ভোটিং। মিথিলাকে ভোট দিতে হলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ নির্বাচন করতে হবে। এরপর ‘পিপলস চয়েস’ সেকশনে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করে প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও ভোট দেওয়া সম্ভব। পিপলস চয়েস ভোটিংয়ে বর্তমানে শীর্ষ তালিকায় আছেন তিনি। ১ নম্বরে ওঠানামার পর এখন বাংলাদেশ রয়েছে ২ নম্বরে। মিথিলা বিশ্বাস করেন, শেষ দিন পর্যন্ত মানুষ ভোট দিলে আবারও বাংলাদেশ ১ নম্বরে যাবে। পিপলস চয়েসে প্রথম হলেই সরাসরি সেরা ৩০ এ জায়গা পাবেন মিথিলা। র্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা তানজিয়া জামান মিথিলা ২০১৯ সালে ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছরে ‘ফেস অব বাংলাদেশ’ এবং ‘ফেস অব এশিয়া’-এর মুকুট জিতে আলোচনায় আসেন তিনি। এরপর ২০২০ সালে প্রতিযোগিতামূলক পরিস্থিতি ও সমালোচনার মধ্যেও হন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। তবে কোভিড পরিস্থিতি ও সময়স্বল্পতার কারণে সে বছর মূল আসরে অংশ নেওয়া হয়নি তার। তারপর ২০২৫ সালে আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জেতেন মিথিলা। প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সেদিন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাকে উৎসাহ দিয়ে বিদায় জানান। মিথিলা বলেন, বাংলাদেশের মানুষ এভাবে সাপোর্ট করবে-এটা অবিশ্বাস্য। মনে হচ্ছে আমরা ভালো কিছু করব। আগামী ২১ নভেম্বর ঘোষণা হবে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল। ফলাফল নিয়ে শান্ত ও স্থির থাকতে চান মিথিলা। বলেন, ফলাফল যা-ই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।