জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ যাচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি)। বর্তমানে সিনেমাটি দেখান হচ্ছে মিশরের কায়রোর চলচ্চিত্র উৎসবে। কায়রো থেকে ভারতের চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের 'সিনেমা অব দ্য ওয়ার্ল্ড' বিভাগে দেখান হবে ‘প্রিয় মালতী’। সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের গোয়ায় আগামী ২০ নভেম্বর এ চলচ্চিত্র উৎসব শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে 'প্রিয় মালতী' দেখানো হবে ২৭ নভেম্বর। এবার এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত, চিত্রনাট্য লিখেছেন শঙ্খ ও আবু সাইদ রানা। সিনেমায় মধ্যবিত্ত লড়াকু এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তিনি বলেন. 'তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে। ভারতের ফেস্টিভ্যালে যাচ্ছে, এটা খুবই আনন্দের। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।