ইউটিউবে সাড়া ফেলেছে ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া নাটক ‘মন দুয়ারী’। নাটকটি প্রকাশের মাত্র চার ঘণ্টায় অতিক্রম করেছিলো মিলিয়ন ভিউ! আর একদিন পেরিয়ে সেটি অতিক্রম করে তিন মিলিয়নের ঘর। ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েই ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে রয়েছে নাটকটি। শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫৬ লাখ, মন্তব্য এসেছে সাড়ে ১১ হাজারের বেশি। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। অগণিত দর্শক ‘মন দুয়ারী’ দেখে ইউটিউবের মন্তব্যের ঘরে মাথাকুটে মরছেন এই বলে যে, এটি ইউটিউবে না দিয়ে সিনেমা হলে মুক্তি দিলে কী ক্ষতি হতো! সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই নাটকটিকে বড় ক্যানভাসের সিনেমা বলতে চাইছেন। যেটি দর্শকদের বাংলা সিনেমার স্বর্ণালী সময়ে নিয়ে গেছে ‘মন দুয়ারী’র পারিবারিক ক্লাইম্যাক্সে ভরা চিত্রনাট্য আর চোখ ধাঁধানো অপরূপ সিনেমাটোগ্রাফির সুবাদে। সিএমভি’র ব্যানারে ইউটিউবে মুক্তি পাওয়া ‘মন দুয়ারী’র গল্পে দেখা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী অপূর্ব হঠাৎ গ্রামে ফেরেন দাদীকে ‘বেটার লাইফ’ দেয়ার জন্য নিয়ে যেতে। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদী দিলারা জামান যেতে চান না। বাধা হয়ে দাঁড়ায় কাজিন নাজনীন নিহাসহ পরিবারের অন্য সদস্যরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।