ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি এবার হাজির হচ্ছেন ভিন্নরূপে। দীপ্ত টিভির নতুন মেগা সিরিয়াল খুশবুতে তাঁকে দেখা যাবে একটি আইটেম গানে। চরিত্রের নাম তিতলি মির্জা—যিনি ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা। ভালোবাসার মানুষ কাছ থেকে দূরে সরে গেলে বিরহের আগুনে পুড়ে তাঁর কলিজা হয়ে যায় কাবাব। এমন আবেগঘন দৃশ্য নিয়েই সাজানো হয়েছে প্রথম পর্বের আইটেম গানটি। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচারিত হবে খুশবু। সিরিয়ালটির গল্প গড়ে উঠেছে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর জীবনের কঠিন সংগ্রামকে ঘিরে। সেই সঙ্গে গার্মেন্টসকর্মী নারীদের সুখ–দুঃখ, ভালোবাসা, ঘৃণা ও সংগ্রামের দিকগুলোও ফুটে উঠবে নাটকটিতে। এ ছাড়া খুশবুতে উঠে আসবে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের জীবনও। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকেই। বিশেষ চরিত্রে থাকছেন সামিরা খান মাহি। নামভূমিকায় দেখা যাবে দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষকে। আরও থাকছেন বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ। খুশবুর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।