চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে ঋণ নিয়ে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিশোধের সময় চেক ডিজঅনারের মামলায় দুইবার সমন জারি করা হয়। কিন্তু আদালতে হাজির না হওয়ায় ২৪ জুলাই ঢাকার একটি আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শনিবার আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ৩ ডিসেম্বর চেক ডিজঅনার হওয়ায় আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেন। মামলায় হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১৬ অক্টোবর গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। তবে মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আইপিডিসি একটি আর্থিক প্রতিষ্ঠান যা সারাদেশে অর্থ জমা, ঋণ, বিনিয়োগ, মুদ্রা বিনিময়সহ বিভিন্ন আর্থিক লেনদেন করে। মামলার বিবাদী আরিফা পারভিন জামান মৌসুমীকে অভিযোগকারী ঋণ দেন। কিন্তু মৌসুমী ঋণের শর্ত না মেনে অনিয়মিতভাবে কিস্তি দিতেন। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর মৌসুমী বকেয়া ঋণের আংশিক দায় মেটাতে নিজের অ্যাকাউন্ট থেকে বাদীর অ্যাকাউন্টে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা হস্তান্তর করেন। সিটি ব্যাংকে সংরক্ষিত চেকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেখানো হলে ব্যাংক জানায়, চেকের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। মামলায় আরও বলা হয়, এরপর মৌসুমীকে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু ২০২৩ সালের ১১ নভেম্বরের মধ্যে চেকের অর্থ দিতে ব্যর্থ হন। এরপর মামলার পর হাজির হওয়ার জন্য মৌসুমীর গুলশান-১ ও বসুন্ধরা আবাসিকের বাসায় আদালত থেকে দুইবার সমন পাঠানো হয়। তবুও হাজির না হওয়ায় আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।