‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-কে জয়া আহসানের না বলার কারণ যা
ঢাকা ও কলকাতার মধ্যে নিয়মিত যাতায়াতের কারণে বছরের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলিউড এবং তার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। যেখানে শুধুমাত্র কাজের দিক নয়, বরং অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান, বিদ্যা বালন, মালাইকা অরোরা, ইউসুফ পাঠান-এর মতো বলিউড তারকাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও উঠে এসেছে। পডকাস্টে তিনি জানান, করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর একটি ছবিতে জয়া অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। বিশেষ করে ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। জয়া পডকাস্টে বলেন, “প্রস্তাব পেয়েছিলাম। আমি করিনি, তখন করা হয়নি। সৃষ্টিকর্তা বা ঈশ্বরের, সেটা হবেই।” জয়া জানিয়েছেন, বলিউডের অনেক তারকার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-এর সঙ্গে পাশে বসার সৌভাগ্য হয়েছে তার। এছাড়া ক্রিকেট খেলার মাধ্যমে বলিউড তারকাদের সঙ্গে তার পরিচয় হয়েছে; মালাইকা অরোরা, ইউসুফ পাঠান-এর মতো তারকারা সেলেব্রিটি ক্রিকেটে তার টিমে ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।