বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরে বাঙালিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাম্য, মানবিকতা, অসাম্প্রদায়িক সমাজ গঠনে কবিগুরু নিরলস কাজ করেছেন। তার অনবদ্য সৃজনকর্মেও সেসব তুলে ধরেছেন বিশ্বকবি। সুরের ধারায়, কবিতার দীপ্ত উচ্চারণ ও নৃত্যের ছন্দে সেসবই তুলে ধরেছেন শিল্পীরা। কবির সৃষ্টিকর্মের পরিবেশনায় রবীন্দ্রনাথকে মূর্ত করে তোলেন তারা। এমন দৃশ্যকল্পই চিত্রিত ছিলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত তেতাল্লিশতম বার্ষিক অধিবেশনের তিন দিনব্যাপি সম্মেলনের উদ্বোধনী আনুষ্ঠানিকতায়। ‘এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে’ বোধনসঙ্গীতটির মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এবারের সম্মেলনের উদ্বোধন করেন রবীন্দ্রসঙ্গীত গুনী ফাহমিদা খাতুন। এতে স্বাগত বক্তৃতা করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্পাদক তানিয়া মান্নান। অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা প্রদানের পাশাপাশি উত্তরীয় পরিয়ে দেন উদ্বোধনী অধিবেশনের সভাপতি ডা. সারওয়ার আলী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।