হলিউডের বহুল আলোচিত হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’। আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হবে। ১৯৯৬ সালে শুরু হওয়া ‘স্ক্রিম’ সিরিজের এটি সপ্তম চলচ্চিত্র এবং ২০২৩ সালের ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল। নতুন কিস্তিটি পরিচালনা করেছেন সিরিজের মূল চিত্রনাট্যকার কেভিন উইলিয়ামসন। প্রথমবারের মতো পুরো চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব নেন তিনি। এই সিরিজ দশকের পর দশক ধরে হরর-থ্রিলার প্রেমীদের মধ্যে এক কালজয়ী অবস্থান তৈরি করেছে। পরিচালক কেভিন উইলিয়ামস সিরিজের মূল লেখক এবং প্রথমবারের মতো পুরো সিনেমা পরিচালনা করছেন। ছবিটিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স। পূর্ববর্তী সিনেমাগুলোর ভূমিকায় অভিনয় করেছেন ইসাবেল মে, আনা ক্যাম্প, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান, স্যাম রেচনার , টিম সাইমনস এবং জোয়েল ম্যাকহেল। গল্পে দেখা যাবে, ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করা সিডনির পরিবার ফের ঘোস্টফেস খুনির টার্গেটে পরিণত হয়। মেয়েকে রক্ষা করতে গিয়ে তাকে অতীতের ভয়ংকর স্মৃতির মুখোমুখি হতে হয়। প্রযোজনা পর্যায়ে একাধিক পরিবর্তনের পর সিনেমাটি নতুনভাবে গড়ে তোলা হয়। চলতি বছরের জানুয়ারিতে শুটিং শুরু হয়ে মার্চে শেষ হয়েছে। আন্তর্জাতিক বক্স অফিসে শক্ত উদ্বোধনের পূর্বাভাস মিলেছে, যা এটিকে সিরিজের সফলতম কিস্তিগুলোর একটি করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। হররপ্রেমীদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বড় পর্দায় অপেক্ষা করছে রক্তাক্ত উত্তেজনা ও পুরোনো ভয়ের নতুন অধ্যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।