রাহুলের মৃত্যুর পরে প্রথমবার মুখ খুললেন প্রিয়াঙ্কা
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ১০ দিনেরও বেশি সময় পর অবশেষে মুখ খুললেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। এতদিন নীরব থাকলেও এবার সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে শুরু থেকেই সক্রিয় রয়েছেন প্রিয়াঙ্কা। কখনও তালসারিতে ছুটে যাওয়া, কখনও টেকনিশিয়ান স্টুডিয়োতে একাধিক বৈঠকে যোগ দেওয়া, সব ক্ষেত্রেই তিনি উপস্থিত ছিলেন। তাঁর লক্ষ্য, ভবিষ্যতে ছেলে সহজ যেন বাবার মৃত্যুর প্রকৃত সত্য জানতে পারে এবং তদন্তে কোনো ফাঁক না থাকে। মঙ্গলবার টলিপাড়ায় কর্মবিরতির মধ্যেও শিল্পীরা একজোট হয়ে সিদ্ধান্ত নেন, রাহুলের মৃত্যুর কারণ প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কাজ করবেন না কেউ। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই।’ তিনি আরও বলেন, ‘রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল।’ তবে এই মৃত্যু যেন শুধুই শোকের স্মৃতি হয়ে না থাকে, এমনটাই প্রত্যাশা প্রিয়াঙ্কার। তিনি লেখেন, ‘তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী—মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।’ এর আগে ২৯ মার্চ রাহুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর প্রিয়াঙ্কা এক পোস্টে সবাইকে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।