অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে চলচ্চিত্রপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করে চলেছেন হালের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, এবার দেখা যেতে পারে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরবর্তী সিনেমায়। সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘প্রেশার কুকার’। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী রোজার ঈদেই ছবিটি মুক্তি পেতে পারে। দুই-একদিনের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এ বিষয়ে জানতে চাইলে বুবলী বাংলাদেশ প্রতিদিন-কে মুঠোফোনে বলেন, “না তো, এরকম কোনো ঘটনা তো জানা নেই। আর রাফি ভাই তো অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা। এরকম কোনো খবর হলে অবশ্যই তারা অফিসিয়ালি জানাবে।” তবে বুবলী যাই বলুন না কেন- ‘প্রেশার কুকার’-এ তিনি থাকবেন, এটা প্রায় নিশ্চিতই বলা চলে। এদিকে, বুবলীর ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে অনুষ্ঠিত সাকরাইন উৎসবে। সিনেমাটির গল্প ও চরিত্রগুলো তৈরি করা হয়েছে পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনচিত্রকে কেন্দ্র করে। এতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে বুবলীকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।