একজন রেমিটেন্সযোদ্ধার স্বপ্নভঙ্গের গল্প ও অজানা ভবিষ্যৎ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা 'আনপ্লাগড'; নির্মাণ করছেন শেখ আল মামুন। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের সহযোগিতায় সিনেমাটি নির্মিত হচ্ছে বলে গ্লিটজকে জানিয়েছেন এ সিনেমার সহ-প্রযোজক সাইফুল জার্নাল। তিনি বলেন, "কোরিয়ান ফিল্ম কাউন্সিল থেকে এই সিনেমাটির চিত্রনাট্য 'ইন্ডিপেডেন্ট আর্ট ফিল্ম প্রোডাকশন' ক্যাটাগিরতে অ্যাওয়ার্ড পেয়েছে। তাদের অর্থায়নেই সিনেমাটি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।" সিনেমাটি বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে বলে জানান সাইফুল জার্নাল। 'আনপ্লাগড' শেখ আল মামুনের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। এর আগে এই নির্মাতা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে পাঁচটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ও তাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে তিনি 'হোয়াই নট' নামে একটি প্রামান্যচিত্রও নির্মাণ করেন। সিনেমাটি মুক্তিযুদ্ধ জাদুঘরের চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পায়। 'আনপ্লাগড' প্রযোজনা করছে 'প্লাস ফিল্মস (কোরিয়া)', সহ-প্রযোজনা আছে 'জলজ মুভি (বাংলাদেশ)'। কোরিয়ার মাসক শহরে এ সিনেমার শুটিং হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।