গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। দেশটির চন্ডীগড়ে রয়েছে একটি রেস্তোরাঁ। সেখানে ঘটেছে বোমা হামলার ঘটনা। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত ভোররাতে এ ঘটনা ঘটে। দুই বাইক আরোহী রেস্তোরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, বাদশার ‘ডি’ওরা’ নামের ওই রেস্তোরাঁ তথা পানশালা বেশ পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করেন। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরাঁয় ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁ-পানশালার জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে র্যাপারের রেস্তোরাঁর বিস্ফোরণ পরবর্তী অবস্থা। এদিকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বাদশা। বিস্ফোরণের খবর পেয়েও ঘটনাস্থলে ছুটে যায় ভারতীয় পুলিশ। সেসময় প্রত্যক্ষদর্শীরা ঘটনা বর্ণনা করেন। এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ নেমেছে তদন্তে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।