ময়নামতীর ইতিহাসাশ্রয়ী ও কল্পনাশ্রয়ী একটি বিয়োগান্ত নাটক ‘যোদ্ধা’ নিয়ে মঞ্চে আসছে বাংলা মুভমেন্ট থিয়েটার। আগামী ১০ নভেম্বর লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী। এ প্রসঙ্গে ড. মুকিদ চৌধুরী বলেন, মানুষের ভেতরের উচ্চাকাক্সক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনাকে কালসাপের মতো উন্মাদ করে তোলে, স্বাভাবিক নীতিবোধকে অন্ধকারে ঢেকে দেয় এবং হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সমস্ত বিবেক বিসর্জন দিয়ে আপন মানুষকে, যে তার সবচেয়ে শুভাকাক্সক্ষী তাকে, নির্মমভাবে হত্যা করে। এই হত্যা হতে পারে আর্থিকভাবে অথবা দৈহিকভাবে। তারপর নিজেকে পরিচ্ছন্ন রাখার প্রয়াসে একের-পর-এক বিধ্বংসী ও অমানুষিক পৈশাচিক কর্মকান্ড চালিয়ে যায়। অবশেষে নৃশংস হত্যা ও পাপকর্মের পরিণামস্বরূপ এই মানুষ নামের জীবটিরও মৃত্যু ঘটে শোচনীয়ভাবে। এই পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়ই ‘যোদ্ধা’ নাটকের মূল উপজীব্য। ‘যোদ্ধা’ নাটকে অভিনয় করেছেন অর্ঘ্য বিশ্বাস, আন্নুর আলম, আরিফ আহমেদ, এ্যান্ডি লেনার্ড ডায়েছ, কাউসার ডালিম, কাওছার মিয়া, চন্দ্রকান্ত কামারি, জয়নব বিনতে সাঈদ, পারভেজ আহমেদ, ফারজানা আক্তার, মঈনুল ইসলাম, মোহাম্মদ তালহা কিবরিয়া, মুশফিকুর রহমান, মৌসুমী সামন্ত, রতন দাস, শাহনাজ সুমা, শুভ্র কান্তি দাস সাগর, সাদিয়া ইসলাম সাবা, সানজিদ কবির সানি। এছাড়া নাটকটির নেপথ্যের কুশীলব হিসেবে রয়েছেন মঞ্চ- ড. হাসনীন চৌধুরী, আলোক সম্পাদক- সোনা মিয়া, প্রক্ষেপক- সাহাব-উদ্দিন আহমেদ বাচ্চু, সংগীত- শাকিল জয় ও শালীন রাশিদ এশা, বাদ্য- শুভজিৎ সাহা, উপঘ্ন- মিরা দাস ও শুভ্র সাহা, দলপ্রধান- অর্ঘ্য বিশ্বাস, প্রযোজক- মিঠুন চন্দ্র দাস এবং সহযোগিতায় অ্যা সিজন অফ বাংলা ড্রামা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।