গিটারের সুরে, গলার জাদুতে ও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে নগর বাউল জেমস মাতিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশি কমিউনিটির আয়োজিত দু’দিনব্যাপী বাংলাদেশ মেলার শেষদিনে ছিল তার জাদুকরী উপস্থিতি। রবিবার (২৯ জুন) মেলার সমাপ্তি ঘটে ওপেন কনসার্টের মাধ্যমে। হলিউডের আকাশজুড়ে যখন রঙিন আলোর ঝলকানি, ঠিক তখনই ঘোষণা আসে মাহফুজ আনাম জেমসের মঞ্চে আগমনের। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পুরো আয়োজন। ‘লাভ ইউ গুরু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দর্শকসারী। জেমস পরিবেশন করেন তার কালজয়ী গানগুলো। যেগুলোতে কখনও থাকে প্রেম, কখনও সমাজ বাস্তবতা, আবার কখনও শোক ও তীব্র আবেগের বহিঃপ্রকাশ। গানের তালে তালে মুগ্ধ শ্রোতারা নাচে-গানে মেতে ওঠেন। মধ্যরাত পর্যন্ত চলে এই রক-উন্মাদনা। বিকেল থেকেই কনসার্টস্থল লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল মাঠে হাজারো মানুষ জড়ো হতে থাকেন প্রিয় শিল্পীকে একনজর দেখতে ও শুনতে। মেলার শেষ দিনটি কার্যত পরিণত হয় বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তির উৎসবে। আয়োজকরা দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কনসার্ট উন্মুক্ত করে দিয়ে গড়েছেন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। এর আগে মেলার প্রথম দিনে পরিবেশনা করেন জনপ্রিয় ব্যান্ড 'মাইলস', স্থানীয় সংগীত দল 'উত্তরণ শিল্পী গোষ্ঠী', মাইম ও অন্যান্য শিল্পীরা। সবমিলিয়ে বাংলাদেশ মেলা হয়ে ওঠে এক অসাধারণ সাংস্কৃতিক মিলনমেলা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।