টালিউডে পা রেখেছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণি। মূলত, ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলেছে জনপ্রিয় এই নায়িকার। আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এর আগে, সামনে এল সিনেমায় পরীমণির ফার্স্টলুক; যেখানে পরীর চরিত্রের নাম ‘লাবণ্য’। দেবরাজ সিনহা পরিচালিন সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। মঙ্গলবার পরীমণি তার ফেসবুক পেইজে লুকটি শেয়ার দিয়েছেন। যেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে। এই ছবির ক্যাপশনে পরী লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’ পরীমণির এমন লুক দেখে তার ভক্তরা খুব খুশি, সেটা পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। ‘ফেলুবক্সী’তে অভিনয় প্রসঙ্গে পরী ওপার বাংলার গণমাধ্যমকে বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’ উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।