BD Highlights
বিনোদন

শাকিবের বরবাদের টিজার নিয়ে যা বললেন বুবলী

আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ সিনেমার ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। এতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান, ইধিকা পাল, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও যিশু সেনগুপ্তসহ যারা অভিনয় করেছেন তাদের চরিত্রের একটা ধারণা দিয়েছেন তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়। টিজারে শাকিব খানকে দেখা গেছে ভয়ংকররুপে। তার সংলাপে উঠে এসেছে- ছবির নায়িকা ইধিকার জন্য সব কিছু বরবাদ করতে পারেন তিনি। শাকিব খানের এই সিনেমা নিয়ে অনেকেই কথা বলছেন। সামাজিক যোগাযোগা মাধ্যমে টিজারটি শেয়ার করে অনেকেই প্রশংসা করছেন। ‘বরবাদ’ ছবির টিজার নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা বুবলীও। তিনি বলেন, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার বরবাদ ছবির টিজার দেখলাম... সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন