প্রখ্যাত সংগীতশিল্পী শাকিলা জাফরের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতার। এরই মাঝে সম্পন্ন হলো বাগ্দান। সম্প্রতি অনামিকা আঙুলে আংটি পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নন্দিতা লিখেছেন, ‘এই আংটি পেলাম।’ বাগদানের খবর প্রকাশ করতেই অভিনন্দন আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন গায়িকা। এরই মধ্যে নন্দিতাকে অভিনন্দন জানিয়েছেন, সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে। বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেও বিয়ের পাত্রের পরিচয় প্রকাশ করেননি নন্দিতা। তবে জানা গেছে, জনপ্রিয় সংগীত শিল্পী শাকিলা শর্মার একমাত্র ছেলে মুফরাতের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে নন্দিতার। আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফরিদপুরের বাসিন্দা নন্দিতা মুন্সিগঞ্জে পড়াশোনা করেন। অবশেষে, ছায়ানট-এ গানের জগতে প্রবেশ করার আগে তিনি ঢাকার সিটি কলেজে ভর্তি হন। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে থাকাকালীন, নন্দিতা ২০১৩ সালে ‘বাংলাদেশ আইডল’ রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন, শীর্ষ দশ থেকে সপ্তম স্থান অধিকার করেছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।