শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিল্পীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিল্পীদের বিক্ষোভ
BD HIGHLIGHTS
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে নামলেন তারকারা। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেই বক্তব্য দেন দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ। এসময় মামুনুর রশিদ, অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিয়াম আহমেদ, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সৈয়দ আহমেদ শাওকি, ইরেশ জাকের, রেদওয়ান রনি, আশফাক নিপুন, আদনান আল রাজিব, নাজিয়া হক অর্ষা, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিনসহ আরও অনেকে; তারা সকলে সংহতি প্রকাশ করেন। এসময় অভিনেতা মোশাররফ করিম বলেছেন, ‘আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই। মোবাইলে এই সব দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছি। দেশে শান্তি চাই।’ সিয়াম আহমেদ বলেন, ‘এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। আমাদের যে ভাই-বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না।’ আজমেরি হক বাঁধন বলেন, ‘আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন। এই অবস্থায় যদি একটু বিবেক থাকে, কেউ ঠিক থাকা সম্ভব না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি।’ এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।