বাঁশরী রেপার্টরি থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘আলেয়া’। ঢাকার ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমিতে চলমান নয়দিনব্যাপী নাট্যোৎসবের চতুর্থ দিন বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।
দ্রোহ, প্রেম, চেতনার কবি কাজী নজরুল ইসলাম রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার। ত্রিভুজ প্রেম, প্রেমের স্বরূপ এবং মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও তার ট্র্যাজিক পরিণতিই এই নাটকের মূল বিষয়।
নাটকের কাহিনী গড়ে উঠেছে রাজা মীনকেতু, চন্দ্রকেতু এবং অন্য রাজ্যের রানী জয়ন্তীকে ঘিরে। এছাড়া কৃষ্ণা, উগ্রাদিত্যসহ আরও কিছু চরিত্র নিয়েই নজরুলের অমর সৃষ্টি ‘আলেয়া’। নাটকে জয়ন্তী এক আকর্ষণীয় ও জাদুকরী নারী চরিত্র। তার প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা চারপাশের পুরুষ চরিত্রগুলোকে মোহিত ও বিভ্রান্ত করে। ঠিক যেমন মরুভূমির মরীচিকা বা ‘আলেয়া’ দূর থেকে আলো দেখায় কিন্তু কাছে গেলে তার কোনো বাস্তব অস্তিত্ব বা স্থায়িত্ব মেলে না, তেমনি জয়ন্তীর প্রেম ও আচরণ চারপাশের মানুষদের জন্য আলেয়ার ছলের মতো ধোঁয়াশাপূর্ণ ও বিভ্রান্তিকর হয়ে ওঠে। প্রেমের এই রূপ ও স্বরূপ খুঁজতে গিয়ে এবং জয়ন্তীর অনিশ্চিত আবেগের নাগাল পেতে গিয়ে চরিত্রগুলোর জীবনে চরম হতাশা ও ট্র্যাজেডি নেমে আসে। নজরুল এখানে দেখিয়েছেন কীভাবে সমাজ ও প্রথার ঊর্ধ্বে গিয়ে বা আবেগের বশে মানুষ ভালোবাসার পিছে ছুটে বিভ্রান্ত হয়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাঁশরী রেপার্টরি থিয়েটারের নিয়মিত অভিনয় শিল্পীরা। ১৯৩১ সালে প্রকাশের পর ওই বছরই প্রথম মঞ্চস্থ হয় কাজী নজরুল ইসলাম রচিত রূপকধর্মী গীতি-নাট্য বা নাটক ‘আলেয়া’।
প্রথমে এর নাম দেওয়া হয়েছিল 'মরুতৃষ্ণা', যা পরে পরিবর্তন করে ‘আলেয়া’ রাখা হয়।
সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চায়নের আগে উৎসবের অংশ হিসেবে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের বাইরের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের পঞ্চম দিন বৃহস্পতিবার একই সময়ে একই মিলনায়তনে মঞ্চায়ন হবে আরণ্যক নাট্যদল প্রযোজিত এবং মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটক ‘কম্পানি’। ১৪ সেপ্টেম্বর সোমবার শেষ হবে নয়দিনের এই নাট্যোৎসব।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।