BD Highlights
বিনোদন

শিল্পী সংঘের নীরব অবস্থানের কারণে পদত্যাগ করলেন মম

শিল্পী সংঘের নীরব অবস্থানের কারণে পদত্যাগ করলেন মম

চলমান আন্দোলন ঘিরে পুরো দেশ এখন উত্তাল। এ আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ বর্তমান ইস্যুতে নীরব অবস্থানে রয়েছে। এ কারণে কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন এই অভিনেত্রী। জাকিয়া বারী মম বর্তমান কমিটির কার্য নির্বাহী সদস্য। এক ফেসবুক স্ট্যাটাসে কমিটি থেকে নিজের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জানান। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম। তিনি আরও লেখেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করছি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন