বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া রবীন্দ্রসংগীত ‘ভালোবাসি, ভালোবাসি’গানটি। সঞ্চিতার গাওয়া ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথের জনপ্রিয় এই গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পাল। আর চিত্রগ্রহণ, সম্পাদনা ও দৃশ্যায়ন ভাবনায় ছিলেন ধ্রুব জ্যোতি। শব্দগ্রহণে ছিলেন গৌতম বসু। গানটি নিয়ে সংগীতশিল্পী সঞ্চিতা রাখি জানান, এই গানটির চিত্রায়ন করা হয়েছে থাইল্যান্ডে। ভালোবাসা দিবস ও বসন্তের আবহকে কেন্দ্র করে এ দেশের তরুণ-তরুণীদের মধ্যে ভালোবাসার যে আকুলতা তৈরি হয় সেটিকে মাথায় রেখেই গানটি জি সিরিজ থেকে প্রকাশ করা হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। গান নিয়ে দীর্ঘ দিনের যাত্রা সঞ্চিতা রাখির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রীয় সংগীতের উপর পড়াশোনা তার। প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে এরই মধ্যে সঞ্চিতা রাখি সরকারি-বেসরকারি রেডিও-টেলিভিশন ও মঞ্চে নিয়মিত বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিতভাবে গান প্রকাশ করছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।