অনেক দিন ধরেই দেশের বাইরে চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তবে দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও আলোচনা থেকে দূরে নেই তিনি। নানা সময়েই তাকে নিয়ে চর্চা হয়। এমনকি জায়েদ সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি দিলে সেটাও মুহূর্তেই ভাইরাল। কিন্তু জায়েদ এবার আলোচনায় অন্য এক কারণে, বিয়ে। আর সেই আলোচনা উস্কে দিলো ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ছবি। বরের পোশাকে জায়েদ খান। তার পাশে কনের সাজে এক নারী। আবার সেই নারীর মুখ ঢেকে দেয়া। ঠিক এখানেই ঘনালো রহস্য। যারা জানেন, তারাও ব্যাপারটা ইনি বিনিয়ে জমিয়ে তুলছেন। আর যারা জানেন না, তারাও বোঝার চেষ্টা করছেন! প্রশ্ন করছেন, সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান? কেউ আবার মজা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না! অনেকে এ নিয়ে বিভ্রান্ত। ফিসফাস চলছে। তবে সব গুঞ্জনের বাড়ন্ত আগুনে সোজা পানি ঢাললেন জায়েদ খান। মুঠোফোনে জানালেন, 'এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহীর সাথে মিশিগানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন। তবে এটা তার আসল বিয়ে নয়।' চিত্রনায়িকা মাহীও বেশকিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। জায়েদ খানও সেখানে অবস্থান করছেন বছর খানেক আগে থেকেই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।