‘সবাই বিয়ে করে ফেলেছে তাই আমাকেও করতে হবে, ব্যাপারটা এমন নয়’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তার সমসাময়িক অনেক সহশিল্পী ও বন্ধুবান্ধব বিয়ে করে নতুন জীবন শুরু করলেও এখনো ‘সিঙ্গেল’ তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জানালেন, বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, বরং আস্থাভাজন কাউকে খুঁজছেন তিনি। মিলে গেলে তবেই কবুল বলবেন। সাফা জানান, তার পরিবার থেকে বিয়ে নিয়ে কোনো ধরনের চাপ নেই। বরং ছোটবেলা থেকেই বাবা-মা তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। তার কথায়, আমার পরিবার থেকে কোনো তাড়াহুড়া নেই। আব্বু-আম্মু সব সময় আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। তারা চাইলে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার প্রত্যাশা করতে পারতেন, কিন্তু তাদের কথা ছিল—যেটা মন চায় সেটাই করো, ভালো থাকো। অভিনয়ে আসার সময় সমাজ ও আশপাশের মানুষের নানা মন্তব্য শুনতে হলেও বাবা-মা সব সময় তার পাশে ছিলেন বলেও জানান সাফা। তিনি বলেন, অনেক কথা শুনতে হয়েছে, আম্মু-আব্বুকেও শুনতে হয়েছে। কিন্তু তারা সব সময় বলেছেন—সাফা যেটা চাইবে সেটাই হবে। তারা তাদের মেয়েকে নিয়ে খুশি, আর আমার বিয়ে নিয়েও কোনো চাপ দেন না। বিয়ের ব্যাপারে তার ভাষ্য, আমি এই কারণে বিয়ে করতে চাই না যে আমার বয়স হয়ে গেছে বা সবাই বিয়ে করে ফেলেছে। মানুষ কী বলবে, সে জন্য বিয়ে নয়। হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যার সঙ্গে সারাজীবন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে। আপাতত তেমন কাউকে এখনো খুঁজে পাননি বলেও স্বীকার করেন অভিনেত্রী। সাফা বলেন, দোয়া করি, আল্লাহ একজন ভালো মানুষ দেবেন। আমার বিশ্বাস আছে। খুব সুদর্শন বা অসাধারণ হতে হবে—এমন কোনো শর্ত নেই। ভালো মানুষ মানে, যে মন থেকে ভালো, সৎ, স্বচ্ছ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন ও সহযোগিতাপরায়ণ। যার সঙ্গে জীবনটা আরাম করে কাটানো যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।