নথি গায়েবের অভিযোগে শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতিকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে একাডেমির ক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। স্বৈরাচারের দোসর ও আলো আসবেই গ্রুপের সদস্য জ্যোতিকা জ্যোতিকে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে এসময় নানা স্লোগানে একাডেমিকে উত্তাল করে তোলেন বিক্ষুব্ধরা। একপর্যায়ে জ্যোতি বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি থেকে চলে যান। মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। একাডেমির ইন্সট্রাক্টর এহসানুর রহমান জানান, স্বৈরাচারের দোসর ও লিয়াকত আলী লাকীর অনেক দুর্নীতির সহযোগী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অফিসে আসার পর আমরা অবাক হই। ভদ্রতার খাতিরে স্টাফরা তার সাথে ভালো বিহেইভ করছিল কিন্তু তিনি যখন গুরুত্বপূর্ণ নথি গায়েব করার চেষ্টা করছিলেন তখন তাকে আটক করে তার রুমে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে ক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রহত্যার উস্কানিদাতা "আলো আসবেই" গ্রুপের সদস্য হিসেবে দেশে অরাজক পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জ্যোতিকে পুলিশে দেওয়ার দাবিও জানায় কর্মকর্তা ও কর্মচারিরা। কিন্তু তারা তাকে পুলিশে না দিয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি। শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে ছিলেন শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতি। তার চুক্তি বাতিল করে নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছিল এই খবর জানার পর মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে আসেন জ্যোতিকা জ্যোতি। এর আগে তার নিয়োগ নিয়েও সাংস্কৃতিক অঙ্গনে নানা ধরনের নেতিবাচক কথাবার্তা শোনা গিয়েছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।