BD Highlights
বিনোদন

সাকিবের রাজত্বে পরীমণির হানা

সাকিবের রাজত্বে পরীমণির হানা

রাজনীতিতে এসে শুরুতেই খেয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। শেখ হাসিনার সরকারের পতনের পর সমালোচনা ও জনরোষে তিনি রীতিমতো কোণঠাসা। এরইমধ্যে হত্যা মামলার আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এবার জনপ্রিয়তায়ও ভাটা পড়েছে তার! ফেসবুকে অনুসারী কমছে সাকিবের। আর সেই সুযোগে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমণি। ফেসবুকে অনুসারীর দিক থেকে শোবিজ তারকাদের মধ্যে এগিয়ে ছিলেন অনেক আগে থেকেই। পরীমণির সামনে ছিলেন কেবল তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তাকেও টপকে গেলেন ‘ডানাকাটা পরী’। ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন তিনিই শীর্ষে। গতকাল বিকাল পর্যন্ত তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৩০ হাজার। এই সংখ্যা আগে ছিল সাকিবের দখলে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের। এখন তার অনুসারীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৬১ হাজার।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন