নারায়ণগঞ্জে বাংলার চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ্ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভক্তরা। শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সালমান স্মৃতি সংসদ আয়োজিত ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আরিফুর ইসলাম টিটু, চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, মমিনুল ইসলাম, ইতি আক্তার ও বিথী আক্তার সহ সালমান ভক্তরা। মানববন্ধনে ভক্তরা বলেন, ‘বাংলার চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ্ হত্যার দীর্ঘদিন কয়েক বছর হলেও এখনো হত্যার রহস্য এবং হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হয়নি। দ্রুত হত্যাকারী স্ত্রী সামিরা ও ডনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।