সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা ঈদে মুক্তির প্রথমদিনে প্রেক্ষাগৃহে আয় করেছিল ৬ লাখ ৫০ হাজার টাকা। সময়ের সঙ্গে আয়ের পরিমাণ বেড়েছে ছবিটির। এম রাহিমের পরিচালনায় সিনেমায় বাবা-মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। সিয়াম বলেছিলেন, ‘জংলি’ লম্বা রেসের ঘোড়া। সিনেমা দেখতে সামনের দিনগুলোতেও দর্শক আসবে। মুক্তির ৩ সপ্তাহ পার হলেও ‘জংলি’র আয় বেড়েই চলেছে। প্রতিদিন আগের দিনের রেকর্ডও ভেঙে দিচ্ছে। পরিচালক এম রাহিম জানান, মুক্তির ১৬ দিনে ‘জংলি’ ২ কোটি ৬ লাখ টাকা আয় করেছে। ২৬তম দিনে একদিনেই গ্রস কালেকশন হয়েছে ৩৫ লাখ ১১ হাজার টাকা। এটি সিনেমাটির একদিনে সর্বোচ্চ আয়। ধারণা করা হচ্ছে, ‘জংলি’র মোট আয় ৩ কোটি টাকা ছাড়িয়েছে। সামনে এ সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (২৫ এপ্রিল) থেকে কানাডা, যুক্তরাষ্ট্রেও ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে চলছে সিনেমাটি। দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে ‘জংলি’। আয়ের পরিমাণও বেড়েছে। জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে তাকে ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় বদলে যায়। এবার তিনি পাশের বাড়ির ছেলে নন, বরং বখে যাওয়া এক ‘জংলি’। এই সিনেমায় সিয়ামের সঙ্গে অভিনয় করেছে ছোট্ট নৈঋতা। পাখি নামের মেয়ের চরিত্রে তাকে দেখা গেছে। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জংলির ঘরে গিয়ে প্রত্যাখ্যাত হওয়া, অতঃপর সিয়াম তার বাবার ভূমিকায় আসেন। উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া ছবিতে সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।