বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কয়েক দিন আগেই একটি ভিডিও ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এই অভিনেত্রী। সোমবার মধ্য রাতে হঠাৎ করেই নিজের ফেসবুক পেজে লাইভে এসে চরম আতঙ্ক ছড়ান সাদিয়া আয়মান। একটি কালো ছায়াকে ঘিরে তার আচার-আচরণে ভক্তদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়ে। এই ভিডিও দেখার পর ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন। অনেকেই ধারণা করেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে, এর কিছুক্ষণ পরই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন। মূলত লাইভে এসে আতঙ্ক ছড়ানোর পুরো বিষয়টিই ছিল ওই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। তবে, সিনেমা প্রচারের এমন কৌশলকে ভালোভাবে নেননি নেটিজেনরা। এই ঘটনায় বেশিরভাগ মানুষ সাদিয়া আয়মানের ওপর ক্ষেপেছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন সাদিয়া আয়মান। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন বিষয়ে আরও সতর্ক হবেন বলে জানান তিনি। সাদিয়া বলেন, দীপ্ত প্লে এর আগেও একটা প্রজেক্ট এমন লাইভ করে এবং তাতে বেশ সাড়া পায়। কিন্তু আমাকে যখন এ বিষয়ে অফার করা হয়, বললাম এটা না করি। এটাতো সেন্সেটিভ ইস্যু, তাদের প্ল্যানটা আরও ইনটেন্ট ছিল- কবরস্থান মিলিয়ে কিছু করা। বললাম, এ থেকে বেটার কিছু করি। তারা বললো লাইভে কিছু করি, যেহেতু আমাদের গল্পটা এমন। আমার ফিল্মের গল্পটা হচ্ছে, আমাকে কেউ একজন ফলো করছে, আমি ওখানে যাচ্ছি সেখানে দেখছি ওই মানুষটাকে। এভাবেই আমার ফিল্মের গল্পটা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।