স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা, কবিতা পাঠ, তথ্যচিত্রের প্রদর্শন, শাস্ত্রীয় সংগীতসহ নানা আয়োজনে প্রয়াত কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে স্মরণ করল পেন বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন পেন বাংলাদেশ’র সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভীন। এরপর সৈয়দ মনজুরুল ইসলামকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার। ড. শিউলী ভট্টাচার্য ভায়োলিন পরিবেশন করেন। তার সঙ্গে তবলায় ছিলেন সুকান্ত দাস। লেখকের জীবনী পাঠ করেন কথাসাহিত্যিক শাহনাজ নাসরীন। অনুষ্ঠানে পেন বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজার সঞ্চালনায় আলোচনা করেন প্রফেসর নজরুল ইসলাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি আসাদ মান্নান, প্রফেসর ড. সানজিদা হোসাইন এবং লেখকের ভাতিজি, ব্রুনেল ইউনিভার্সিটিতে শিক্ষারত সৈয়দা নোভেরা আনোয়ার। বক্তারা বলেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের লেখনীতে আমরা দেখেছি স্বপ্নের শহর, অবহেলিত মানুষের নীরব কান্না আর বিস্ময়ের বিস্তৃত ভুবন। যেখানে প্রতিটি বাক্যই ছিল অনুপ্রেরণার উৎস, চিন্তার এক নির্মল আলোকবর্তিকা। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে ছোটগল্পের বিমূর্ত জগৎ—সব ক্ষেত্রেই সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক শক্তিশালী ও সৃজনশীল কণ্ঠ। আলোচনার পরে প্রদর্শিত হয় তথ্যচিত্র ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’। অনুষ্ঠানে স্মারকগ্রন্থ ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’-এর মোড়ক উন্মোচন করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।