গেল মে মাসেই ভালোবেসে বিয়ে করেছিলেন ‘ভাইয়ারে’ সিনেমাকে ‘পাপ মুক্ত’ দাবি করা অভিনেতা রাসেল মিয়া। তবে চার মাস পার না হতেই দাম্পত্য কলহ ও ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী বর্ষা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল মিয়াকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বর্ষা চৌধুরী কান্নারত অবস্থায় যৌতুকের জন্য তাকে মারধর ও নির্যাতনের ব্যাপারে জানিয়েছেন। তিনি জানান, বিয়ের মাত্র তিনদিন পর থেকেই রাসেল মিয়া যৌতুক দাবি করেন এবং এ জন্য শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করা শুরু করেন। এছাড়া মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত অনুযায়ী বিবাদী রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয় আমার। বিয়ের পর ভবিষ্যৎ সুখের কথা ভেবে আমি বিভিন্ন সময় বিবাদীকে প্রায় ৫ লাখ টাকা নগদ দেই। কিন্তু এতে খুশি না হয়ে বরং বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার কাছে যৌতুক হিসেবে ৬৫ লাখ টাকা দাবি করতে থাকে। এতে অপরাগতা প্রকাশ করলে দ্বিতীয় বিয়ের হুমকি এবং নির্যাতন করতে থাকে রাসেল। সবশেষ গত বৃহস্পতিবার রাতে বর্ষাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় সে জখম করে। উল্লেখ্য, ‘ভাইয়ারে’ সিনেমায় নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া। ওই সময় সিনেমাটির প্রচারণায় ‘পাপ মুক্ত’ দাবি করে ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হয়েছিলেন। অজু নিয়ে সিনেমাটি দেখা যাবে এবং সিনেমাটি দেখলে অজু ভাঙবে না বলে দাবি করেছিলেন রাসেল মিয়া।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।