স্পর্শকাতর বিষয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীল থাকবো : সাদিয়া আয়মান
স্পর্শকাতর বিষয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীল থাকবো : সাদিয়া আয়মান
BD HIGHLIGHTS
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কয়েক দিন আগেই একটি ভিডিও ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এই অভিনেত্রী। এর মধ্যে গেল সোমবার মধ্য রাতে ফেসবুকে সাদিয়া আয়মানের এক লাইভ ভিডিও নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি কালো ছায়াকে ঘিরে তার আচার-আচরণে ভক্তদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়ে। এই ভিডিও দেখার পর ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন। পরে জানা যায়, পুরো ঘটনাই নাকি ছিল তার নুতন ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। এ তথ্য জানার পর অনেকেই সাদিয়ার সমালোচনা শুরু করেন। সিনেমার প্রচারের জন্য এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কতটা নৈতিক, সে প্রশ্নও তোলেন অনেকে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া আয়মান। শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘আশা করি প্রিয়জনের সাথে ভাল আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার উপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’ তিনি লিখেন, ‘আপনারাই আমার ভালবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কি অভিনয় করবো, কি ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না। আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই- যেমনটি অনেক কষ্ট করে শ্যুটিং শেষ করি। কনটেন্ট শ্যুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।